9eSIM Details in Bengali(One)
Title: 9eSIM Details in Bengali
9eSIM কী, কীভাবে কাজ করে এবং সাধারণ প্রশ্ন ও উত্তর Author: Md. Atiqur Rahman Mazumder eSIM প্রযুক্তি ধীরে ধীরে বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। তবে এখনো অনেক ডিভাইসে বিল্ট-ইন eSIM সাপোর্ট নেই। ফলে অনেকেই eSIM ব্যবহার করতে চাইলেও হার্ডওয়্যার সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয় না। 9eSIM এই সীমাবদ্ধতার একটি কার্যকর সমাধান। এটি একটি Programmable Physical SIM (eUICC SIM), যার মাধ্যমে একটি সাধারণ Nano SIM-এর আকারেই এক বা একাধিক eSIM Profile সংরক্ষণ ও ম্যানেজ করা যায়। অর্থাৎ, আপনি চাইলে আপনার হাতে থাকা ফোনে, এমনকি যে ফোনে বিল্ট-ইন eSIM সাপোর্ট নেই, সেই ফোনেও eSIM ব্যবহার করতে পারবেন। সহজভাবে বললে আমরা সাধারণত যে SIM Card কিনি, সেটিতে আগে থেকেই একটি মোবাইল নম্বর বা অপারেটরের SIM লোড করা থাকে। কিন্তু 9eSIM একটু ভিন্ন। এতে কোনো অপারেটরের SIM আগে থেকে থাকে না। বরং এটি একটি ফাঁকা Programmable SIM, যেখানে শুধু ফাঁকা স্টোরেজ থাকে। আপনি QR Code স্ক্যান করে নিজের eSIM Profile যোগ করতে পারবেন।
9eSIM ব্যবহারের সুবিধা একটি SIM-এ একাধিক eSIM Profile সংরক্ষণ করা যায়। App বা STK Menu থেকেই সব Profile সহজে ম্যানেজ করা যায়। কয়েক সেকেন্ডেই একটি Profile থেকে অন্যটিতে Switch করা যায়। Personal, Business, Travel কিংবা Backup Number একসাথে ব্যবহার করা যায়। আপনার অনেকগুলো সিম থাকলে একটাতেই সব লোড করে রাখতে পারবেন, এতে করে সিমগুলো সাথে রাখতে হবে না বা বার বার ফোন খুলতে হবে না। যারা বিদেশ ভ্রমণ করেন, তারা সহজেই বিভিন্ন Roaming eSIM ব্যবহার করতে পারেন।
সাধারণ জিজ্ঞাসা করা প্রশ্ন (FAQ) ১. আমার ফোনে বিল্ট-ইন eSIM নেই। আমি কি eSIM ব্যবহার করতে পারব? উত্তর: হ্যাঁ। বিল্ট-ইন eSIM সাপোর্ট না থাকলেও 9eSIM Adapter ব্যবহার করে eSIM ব্যবহার করতে পারবেন।
২. যেসব ফোনে App সাপোর্ট করে না বা Button Phone-এ কীভাবে ব্যবহার করব? উত্তর: প্রথমে একটি সাপোর্টেড Android বা iPhone-এ 9eSIM লাগিয়ে App দিয়ে QR Code স্ক্যান করে eSIM Profile ডাউনলোড করুন। এরপর Button Phone বা App সাপোর্ট নেই এমন ফোনে STK Menu থেকে প্রয়োজনীয় Profile Switch করে ব্যবহার করতে পারবেন।
৩. একটি 9eSIM-এ কতটি eSIM রাখা যায়? উত্তর: এটি 9eSIM-এর মডেলের ওপর নির্ভর করে। 9eSIM V0 — সর্বোচ্চ ১৫টি eSIM Profile 9eSIM V0 Max — সর্বোচ্চ ৩০টি eSIM Profile 9eSIM V3 — সর্বোচ্চ ৫০টি eSIM Profile স্টোরেজ পূর্ণ হয়ে গেলে পুরোনো একটি Profile Delete করে নতুন Profile আবার Download করতে পারবেন।
৪. Card Reader-এর কাজ কী? উত্তর: যেসব ফোনে App সাপোর্ট করে না, অথবা iPhone-এ App দিয়ে QR Code স্ক্যান করতে হয়, সেখানে Card Reader ব্যবহার করা হয়। একবার eSIM Profile Download হয়ে গেলে পরবর্তীতে STK Menu থেকেই Profile Switch করা যায়।
৫. একসাথে কি সব eSIM চালু থাকবে? উত্তর: না। এক সময়ে শুধুমাত্র একটি eSIM Profile Active রাখা যায়। প্রয়োজন হলে App বা STK Menu থেকে কয়েক সেকেন্ডেই অন্য Profile-এ Switch করা যায়।
৬. একই eSIM Profile কি বারবার Scan করা যায়? উত্তর: এটি সম্পূর্ণ আপনার মোবাইল অপারেটরের নীতিমালার ওপর নির্ভর করে। অনেক অপারেটর Unlimited QR Code Reissue-এর সুযোগ দেয়, আবার কেউ ১ বা ৩ বার পর্যন্ত পুনরায় ইস্যুর অনুমতি দেয়।
৭. 9eSIM ব্যবহার করতে কি ইন্টারনেট লাগবে? উত্তর: নতুন eSIM Profile Download বা Add করার সময় ইন্টারনেট প্রয়োজন হয়। তবে একবার Profile Download হয়ে গেলে পরবর্তীতে অফলাইনেই বিভিন্ন Profile-এর মধ্যে Switch করা যায়।
৮. 9eSIM কি নিরাপদ? উত্তর: হ্যাঁ। 9eSIM GSMA-এর eUICC প্রযুক্তি ব্যবহার করে eSIM Profile নিরাপদভাবে সংরক্ষণ ও পরিচালনা করে।
বাংলাদেশে কালেক্ট করার জন্যে ব্রাউজ করতে পারেনঃ https://esimkitbd.com Facebook: https://fb.me/ChiporiX